কি এত বছর পর মুখ

0
কি এত বছর পর মুখ ফিরিয়ে চলে যাচ্ছ যে!কথা বলবে না?বর আছে বুঝি সাথে?দেখলে ভুল বুঝবে সেই জন্যই বুঝি ভয় করছে?সিঁথিতে সিঁদুর নেই যে?আজকাল এত মডার্ন হয়ে গেছো! বাহ্ দেখে বেশ ভালো লাগছে তো কি খবর আমায় ছাড়ার পরই বুঝি মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে জব করা ছেলে বেছে নিয়েছিস?বেশ ভালো...আসলে তোরা মেয়েরা পারিস বেশ ভালো এইসব রূপের মায়ায় জড়াতে!অবশ্য তাকেও বা বলছি কি আমিও তো তোর ওই চোখের মায়াভরা চাহনি তেই মরেছিলাম!..যাক কেমন আছিস?(শাশ্বত) (এতক্ষণ নিজের মত করে এতগুলো কথা বলে যাচ্ছিল শাশ্বত..আর কথাগুলো বলছিলো তারই প্রেমিকা মৈত্রী কে,তাদের দেখা হয়েছে শাশ্বত এর অফিসে আর সে এই অফিসের বস..প্রথমে শান্ত ভাবে কথা বললেও এত বছরের চেপে থাকা রাগ সে এখন উগ্রে দিচ্ছে মৈত্রীর উপর....চেয়ার থেকে উঠে এসে সে শরীরের সমস্ত জোর দিয়ে মৈত্রীর দুই বাহু চেপে কথা গুলো বলে যাচ্ছিল) - কেমন আছি বলে মনে হয় ঠিক তেমনই আছি..(মৈত্রী) সেই কথার ঝাঁঝ আর গেলো না বল, তা বর সহ্য করে এত ঝাঁঝ?(শাশ্বত) - কত সুন্দর করে নিজের কথা তোমরা বলে যাও অথচ একটা বারও আমাদের মুখের কথা শুনতে চেষ্টা করো না তোমরা কেনো বলোতো?(মৈত্রী) লজ্জা করে না মুখে মুখে কথা বলতে?এত গুলো দিন পর তোকে খুঁজে পেলাম তোকে তো জবাবদিহি করতেই হবে...(শাশ্বত) - ওহহ আচ্ছা তোমার অফিসে চাকরি করতে হলে তার মানে আমাকে আগে জবাবদিহি করতে হবে তাই ত?(মৈত্রী) হ্যাঁ সেতো করতেই হবে এতবছর পর তোকে খুঁজে পেলাম তোকে সব প্রশ্নের উত্তর দিতে হবে না?কি ভাবছিস বিয়ে করে বেচেঁ যাবি?দরকার পড়লে তোর বরের কাছে গিয়েও তোর নামে বদনাম করে দেবো আমি সুখে থাকতে পারিনি তুইও থাকবি না!(শাশ্বত) - হ্যাঁ হয়ত তাই-ই সুখ সত্যিই সবার জন্যে নয়!আর রইলো তোমার প্রশ্নের উত্তর সেটা তুমি সময় মত ঠিকই পেয়ে যাবে...আর যদি জবাবদিহি না করলে এই অফিসে আমার চাকরি না হয় তাহলে দরকার নেই আমার এই চাকরির..(এই কথা বলেই মৈত্রী শাশ্বত কে ধাক্কা দিয়ে সরিয়ে কেবিন থেকে বেরিয়ে আসতে গেলে শাশ্বত তার হাত টা ধরে ফেলে...) কি ভেবেছিস চলে যাবি?আবার আমার চোখে ধুলো দিবি?আরে কন্ট্র্যাক এর ব্যাপারে হয়ত ভালো করে জানিস না তুই..একবছরের মধ্যে চাকরি ছাড়লে ৫ লাখ টাকা দিতে হবে..পারবি তুই?যতই তোর বর বড়লোক হোক না কেনো তবুও পারবি না!যে টাকার লোভে আমায় ছেরেছিস সেই টাকা তোর বড় বুঝি দিয়ে উঠতে পারছেনা? সেই জন্যই চাকরির সন্ধানে এসেছিস তাইনা যাতে রূপে মানুষকে ভোলাতে পারিস?(শাশ্বত) (এত অপমান জনক কথা আর সহ্য হচ্ছিল না মৈত্রীর তাই সে এতক্ষণ ধরে চেপে রাখা কষ্ট টাকে আর দমিয়ে রাখতে পারে না চেপে রাখা কষ্ট গুলো বেরিয়ে আসে কান্না হয়ে...যা দেখে বিজয়ের হাসি হাসে শাশ্বত) গল্প -#যন্ত্রণা লেখায় -# Saheli Saheli **নতুন আঙ্গিকে নতুন একটা গল্প লিখতে চেষ্টা করলাম জানিনা কেমন হবে তবুও একটু বলবেন কেমন লাগলো প্লিজ গঠন মূলক মন্তব্য করবেন🙏🏻1662483229

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top