The wird of stiry pleace cheack thise post
September 04, 2022
0
রাত বারোটাই আমি, আমার স্ত্রী নীলা আর আমাদের মেয়ে মিলে মার্কেট থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ আমাদের মেয়েটা বললো বাবা চলো না পাশের কবরস্থান থেকে একটু ঘুরে আসি।😑 আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কবরস্থানে কেন মা? মেয়েটা বললো না মানে বাবা ওখানে আমার কবর। অনেকদিন কবরটা জিয়ারত করা হয় না। আজ একটু করে এসো তো। মেয়ের কথা শুনে আমার হার্টবিট বেরে গেলো। পাশ থেকে আমার স্ত্রী কিছু বলার চেষ্টা করছে কিন্তু কিছু বলতে পারছে না। ভয়ের চুটে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মনে হয়। তার পর আমার স্ত্রী আমার কানের কাছে এসে আস্তে আস্তে বললো ওগো এ তুমি কোন মেয়ের সাথে কথা বলছো? আমাদের তো কোন বাচ্চাই হয়নি এখনো পর্যন্ত। মেয়ে আসলো কোথা থেকে।😑আমি বললাম তাই তো। চিৎকার দিয়ে বললাম নীলা পালাও এটা আমাদের মেয়ে না এটা একটা ভূত। নীলাকে রেখেই পালিয়ে এলাম ওখান থেকে। আর বড় রাস্তার ধারে এসে ধপাস করে বসে পরলাম। কিন্তু কী আশ্চর্যের বিষয় আমি বড় রাস্তার ধারে আসার আগেই নীলা এখানে এসে বসে রয়েছে। কিন্তু আমি তো ওকে ওই ভূতের কাছে রেখে পালিয়ে এসেছিলাম। ও আমার আগে এখানে আসলো কী ভাবে? যাই হউক নীলা একটা দীর্ঘ শ্বাস ফেলে বললো যাক এবারের মতো আমরা বেঁচে গেলাম। আমি আর কিছু বললাম না। নীলা আমার হাতে ধরে বললো আমার সাথে চলো। আমি জিজ্ঞেস করলাম কোথায়? নীলা বললো পাশেই একটা বট গাছ আছে ওখানে আমি আ'ত্মহত্যা করেছিলাম। চলো তোমাকে গাছটা দেখিয়ে আনি। নীলার মুখে এমন কথা শুনে আমার পেন্ট ভিজে যাওয়ার উপক্রম। আমার হাটুঁ থর থর করে কাঁপতে শুরু করলো। একটু পর আমার মনে পরলো আরে আমার বউ নীলা কোথা থেকে আসলো? আমি তো সিঙ্গেল। এখনো পর্যন্ত আমি তো বিয়েই করিনি।😨 আর আমি তো মার্কেটে যায়নি। আমি গিয়েছিলাম সিনেমা দেখতে। জোরে একটা চিৎকার দিলাম আর বললাম ওরে বাবা এটাও ভূত। ওরে বাবারে কেউ আমাকে বাঁচা রে ভূতে আমাকে খেয়ে ফেললো রে। কেউ বাঁচা রে। দৌড়াতে দৌড়াতে এক সময় মাটিতে পরে যায়। আর নিজের জ্ঞান হারাই। যখন সকাল বেলা জ্ঞান ফিরলো তখন হাসপাতালের বেডে নিজেকে আবিস্কার করলাম। সেদিন ভূতের দৌড়ানি খাওয়ার পর দুই দিন আমার হিশু হয়নি। ভিতরের সব কিছু জ্যাম হয়ে গিয়েছিলো।🥴
......... সমাপ্ত............
#ভূত সমাচার
#জুনায়েত
Share to other apps
