The wird of stiry pleace cheack thise post
September 04, 2022
0
রাত তখন ৩.০০।বাহিরে খুব বৃষ্টি হচ্ছে।হঠাৎ ঘুম ভেঙে যায়।খানিকটা অসুস্থতা বোধ হচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখি ৩টা বাজছে।ভাবলাম তাহাজ্জুদের নামাজটা পড়ে নেই যেহেতু উঠতে পেরেছি। কিন্তু খেয়াল করি কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তার পাশে আরেকজন বসে আছে।আর শিখিয়ে দিচ্ছে, বলো “তুমি সুস্থ নেই,ঘুমিয়ে পড়ো।কালকে থেকে নামাজ পড়বে।ফজরের এক ঘন্টা আছে এই এক ঘন্টা ঘুমিয়ে নাও,আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ।আরামে ঘুমাও তুমি।”
খানিকটা অবাক হয়ে উঠে বসে পড়লাম!দুইজন একে অন্যের হাত ধরে বসে আছে।একজনকে দেখতে আমার মতো আর অন্যজনের চেহারা এত ভয়ানক।
আমি জিজ্ঞেস করলাম “তোমরা কারা?আর তোমাকে দেখতে আমার মতো লাগছে কেনো?”
এমন উত্তর শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না।
যা বললো,
❝আমি তোমার নফস আর ও হলো শয়তান।যখন থেকে তোমার বুঝ হয়েছে তখন থেকে আমাদের বন্ধুত্ব।সে (শয়তান) দূর থেকে বলে দেয় আমাকে কী কী করতে হবে আমি তোমার মধ্যে থেকে তা তা করি।সে আমাকে বলে দেয় তোমাকে গুনাহে লিপ্ত করতে হবে,নামাজের সময় তোমার মধ্যে অলসতা এনে দিতে সে খারাপ করা ছাড়া ভালো কিছু করে না।❞
আমি আবার ও বললাম,
“তুমি ত আমার নফস তুমি কেনো শয়তানের সাথে মিশবে?”
সে (নফস) বললো,
❝তুমি যত খারাপ কাজ করবে,গুনাহ করবে আস্তে আস্তে আমি তার(শয়তানের)আয়ত্ত্বে চলে যাবো। আমি যা শিখিয়ে দিবো তুমি যদি তা না করে তাহলে আমার আর শয়তানের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এবং আমি তোমার আয়ত্ত্বে চলে আসবো।❞
আমি জিজ্ঞেস করলাম,
“এখন আমাকে কী করতে হবে তোমাকে শয়তানের আয়ত্ত্ব থেকে মুক্তি করতে?”
নফস বললো,
❝আমি যা বলবো তুমি তাই করবে না।যেমনঃতুমি নামাজ শেষ এ তাসবিহ পড়বে কিন্তু আমি বললাম কাজ এ যাও রাস্তায় রাস্তায় পড়ে নিবে কিন্তু রাস্তায় যাওয়ার পর আমি পড়ার কথা ভুলিয়ে দিবো। আমি নামাজ না পড়ানোর জন্য তোমাকে নানা বাহান দেখাবো এগুলো তুমি শুনবে না।আস্তে আস্তে তুমি আমাকে তোমার আয়ত্ত্বে নিতে পারবে।তখন আমি আর শয়তান এর কথামতো কাজ করবো না।,❞
তারপর আবার ও নফস বললো,
❝ছিহ!তুমি মানবজাতি হয়ে তোমার নফস শয়তানের হাতে।লজ্জা করে না বার বার তুমি শয়তানের কাছে হেরে যাও।❞
আসলেই ত নিজের কাছে লজ্জা লাগছে কী ভাবে আমি শয়তানের কাছে হেরে যাচ্ছি।😪
✍️Masuma Akther
Share to other apps
